ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে কোটি টাকার যানবাহন অযত্নে নষ্ট হচ্ছে


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ১২:৩

ঢাকার ধামরাই থানা চত্বরে বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দ করা প্রায় কোটি টাকার যানবাহন অযত্ন ও অবহেলায় মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। সড়ক দুর্ঘটনা, চোরাই পণ্য পরিবহন, মাদকদ্রব্য বহন, লাইসেন্সবিহীন চালানোসহ বিভিন্ন অপরাধে এসব গাড়ি জব্দ করা হয়েছিল।

আইনি জটিলতার কারণে বছরের পর বছর ধরে এই যানবাহনগুলো থানা চত্বরে পড়ে থাকে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেগুলো সেখানেই পড়ে থেকে মরিচা ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ফলে, অনেক সময় মালিকরা গাড়ি ফিরে পেলেও তা আর ব্যবহারযোগ্য থাকে না।

সরেজমিনে দেখা যায়, ধামরাই থানা প্রাঙ্গণে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশাসহ নানা ধরনের যানবাহন পড়ে আছে। জব্দকৃত যানবাহনের মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। দীর্ঘদিনের অযত্ন-অবহেলায় এসব যানের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে।

অনুসন্ধানে জানা গেছে, মাদকসহ অবৈধ পণ্য পাচার, বৈধ কাগজপত্র না থাকা, ছিনতাই এবং অপরাধীদের ব্যবহারের সময় এসব যানবাহন জব্দ করা হয়। দুর্ঘটনাকবলিত ও চোরাই গাড়ি উদ্ধার করেও এখানে ফেলে রাখা হয়েছে। অনেক গাড়ির রেজিস্ট্রেশন নেই, আবার কিছু মামলার কারণে আটকে আছে। আদালতের অনুমতি না থাকায় এগুলো নিলামে বিক্রি করা যাচ্ছে না, ফলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।

থানা পুলিশ জানিয়েছে, জব্দ করা এসব যানবাহন আলামত হিসেবে থানায় সুষ্ঠুভাবে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। এতে পুলিশও বেকায়দায় পড়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, থানায় প্রায় ৬০টি মোটরসাইকেলসহ শতাধিক যান রয়েছে। তিনি আরও বলেন, এসব জব্দকৃত যান সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং নিলাম ও ধ্বংসের জন্য আদালতে আবেদনও করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার