রূপগঞ্জে সাবেক মেয়রের বাড়ি-জুট মিল-গার্মেন্টস-রিসোর্টসহ ৪০ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র আবু বাশার বাদশার বাসভবনের বাউন্ডারি ওয়াল, উত্তরা জুট মিলের বাউন্ডারি ওয়াল, ফকির ফ্যাশনের জমির বাউন্ডারি ওয়াল, লা রিভারিয়া রিসোর্টের স্থাপনাসহ ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদীবন্দর কর্তৃপক্ষ। বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী একটি ভেকু (এস্কেভেটর) দিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদীবন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নূর হোসেন স্বপন। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য, উচ্ছেদকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, উচ্ছেদ অভিযানের সময় হাইকোর্টের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী নতুন সীমানা পিলার স্থাপনকালে উত্তরা জুট মিলের মালিক দিলীপ কুমার মোদিসহ তাদের কর্মকর্তারা বাধা দিলে মৃদু উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতির কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
করোনার কারণে দীর্ঘদিন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় শীতলক্ষ্যা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এ কারণে দখলদারদের দৌড়াত্ম্য বেড়ে গিয়েছিল। দীর্ঘদিন পর উচ্ছেদ অভিযান পরিচালিত হওয়ায় সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
বিআইডব্লিউটিএর ঘোড়াশাল নদীবন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নূর হোসেন স্বপন জানান, বুধবার উচ্ছেদ অভিযানের প্রথম দিনে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। দখলদাররা যত প্রভাবশালী হোক তাদের কোনো ছাড় দেয়া হবে না।
জামান / জামান
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী