আত্রাই উপজেলা পরিষদ মাঠ: ঘাস পঁচে দুর্গন্ধ, পোকা ও মশার উপদ্রব বৃদ্ধি
নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠ গত দুই মাস ধরে পানির নিচে তলিয়ে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে ঘাস পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়া দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার কারণে পঁচা পানিতে পোকা এবং মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। এই জলাবদ্ধতার কারণে একদিকে যেমন খেলাধুলা বন্ধ হয়ে গেছে, অন্যদিকে পরিবেশও ব্যাপকভাবে দূষিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলা পরিষদ মাঠটির পাশেই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরসহ পরিষদ ভবন এবং চতুর্দিকে বিভিন্ন দপ্তর রয়েছে। এই মাঠে জাতীয় বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলাসহ নানা আনুষ্ঠানিকতা হয়ে থাকে। এছাড়া স্থানীয় কিশোর-যুবকরা বিভিন্ন খেলাধুলাসহ শরীরচর্চা করে থাকেন এই মাঠে। একসময় পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও ধীরে ধীরে চতুর্দিকে বিভিন্ন ভবন নির্মাণ করায় এবং মাঠটি নিচু হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টির পানিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে গত দুই মাস ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। দীর্ঘ জলাবদ্ধতার কারণে মাঠের ঘাস পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এছাড়া পঁচা পানিতে বিভিন্ন পোকামাকড় এবং মশা জন্ম নিচ্ছে। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সেবা প্রত্যাশীরা যেমন স্বাস্থ্য ঝুঁকিসহ দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন, অন্যদিকে খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন স্থানীয় কিশোর-যুবকরা।
স্থানীয় যুবক সেলিম হোসেন, চঞ্চল আহম্মেদ, গোলাম রাব্বীসহ অনেকেই জানান, তারা প্রতিনিয়ত এই মাঠে খেলাধুলা করতেন, কিন্তু মাঠে দীর্ঘদিন ধরে পানি জমে থাকার কারণে খেলতে পারছেন না। অন্যদিকে এই মাঠ ছাড়া উপজেলায় আর কোনো মাঠ নেই। তাই দ্রুত মাঠের পানি নিষ্কাশনের মাধ্যমে মাঠ খেলার উপযোগী করে তোলার জন্য অনুরোধ জানান তারা। আত্রাই যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ বলেন, "আমাদের ক্লাবের সদস্যসহ এই মাঠে বিভিন্ন ক্লাবের সদস্যরা নিয়মিত খেলাধুলা করত, কিন্তু এখন মাঠে পানি জমে থাকায় প্রায় দুই মাস ধরে খেলাধুলা বন্ধ আছে। এভাবে আর কিছুদিন থাকলে হয়তো ক্লাবগুলোই অচল হয়ে পড়বে। ফলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।"
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, "একদিকে মাঠটি নিচু অন্যদিকে মাঠের চারপাশের ভবন হওয়ায় সামান্য পানি হলেই মাঠে পানি জমে থাকছে। মাঠটিতে মাটি ভরাট করে উঁচু করা এবং ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি এই সমস্যার দ্রুত সমাধান হবে।"
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত