ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

শ্রীপুরে কবরস্থান থেকে দুই কঙ্কাল চুরি, এলাকায় চরম আতঙ্ক


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২৫ বিকাল ৫:৪

গাজীপুরের শ্রীপুরে একটি পারিবারিক কবরস্থান থেকে এক রাতেই দুটি কঙ্কাল চুরির ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভাংনাহাটি এলাকায় হাবিজ উদ্দিন মন্ড বাড়ির পারিবারিক কবরস্থান থেকে গতকাল রবিবার দিবাগত রাতে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চোরের একটি সংঘবদ্ধ দল গভীর রাতে কবরস্থানে ঢুকে মৃত হাছেন আলী মণ্ডলের ছেলে রফিক মণ্ডল এবং হবিজ উদ্দিন মণ্ডলের স্ত্রী তাহমিনার কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ কবরস্থানে ভিড় করেন। স্বজনরা এমন ঘটনার তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেছেন, "এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। মৃতদেরও নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে।" অনেকেই তাদের পারিবারিক কবরস্থানের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং চোর চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় ছাত্রনেতা নাঈম শেখ জানান, সকালে তিনি ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় কবরস্থানের মাটি উঠানো দেখে কাছে গিয়ে দেখেন দুটি কবর খোঁড়া। কবরস্থানের স্বজনদের খবর দিলে তারা এসে দুটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। সেগুলোতে কোনো মরদেহ ও কঙ্কালের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, কঙ্কাল চুরির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কঙ্কাল চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টাও চলছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার