ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আইইউবিএটিতে চীনা ভাষা শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৭-৭-২০২৫ বিকাল ৫:৫০

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) আজ শনিবার আনুষ্ঠানিকভাবে ‘চীনা ভাষা শিক্ষা কার্যক্রম’-এর উদ্বোধন করেছে। এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আইইউবিএটির ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ এবং শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুম  এর যৌথ উদ্যোগে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির  উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস  এবং ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. বিজয় লাল বসু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের চেয়ারম্যান এটিএম সিরাজুল আলম।

বিবিএ প্রোগ্রামের কোঅর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষার কোর্সটির পটভূমি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

অধ্যাপক সেলিনা  নার্গিস শিক্ষার্থীদের সফলতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং কোর্স সম্পন্ন করার জন্য সকলকে শুভকামনা জানান।

সমাপনী বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, “বর্তমান বিশ্বব্যবস্থায় চীনের উত্থান যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, তেমনি সাংস্কৃতিক দিক থেকেও তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই চীনা ভাষা শিক্ষার গুরুত্ব এখন সময়ের দাবি। তিনি এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক দক্ষতা অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষাংশে এক স্মরণীয় ফটোসেশনের মাধ্যমে এই ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করা হয়, যা আইইউবিএটির আন্তর্জাতিক ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় উদ্যোগের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন