চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ভাই-ভাতিজাসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি হত্যা মামলায় ছোট ভাইসহ দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (৭ জুলাই) দুপুরে জেলা দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ির সহিমুদ্দীন মণ্ডলের ছেলে মো. মোস্তফা (৬৫), মোস্তফার ছেলে নয়ন আলী (৪২) এবং মিলন আলী (২৪)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ২ জুন সন্ধ্যায় কয়লাবাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. মোস্তফার আপন ভাই মাইনুল ইসলামকে অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রসহ লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ৬ জুন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইনুল ইসলাম মারা যান। এই ঘটনায় নিহত মাইনুল ইসলামের ছেলে মাইনুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক বরুণ সরকার ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার