ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপের উড়ির চরে আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ১:৩১

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের উড়ির চর ইউনিয়নে গতকাল সোমবার (৭ জুলাই, ২০২৫) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ‘ভাষা শহীদ সালাম’ আশ্রয়ণ প্রকল্প। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই প্রকল্পে রয়েছে ৬৮টি পাকা ব্যারাক হাউস, যেখানে মোট ৩৪০টি ঘর, ১৩৬টি টয়লেট, ৬৮টি বাথরুম এবং ১৭টি গভীর নলকূপের সুব্যবস্থা।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনীর পক্ষে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন লেফটেন্যান্ট কমান্ডার এম তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। তিনি বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টার বলিষ্ঠ নেতৃত্বে ‘আশ্রয়ণ-২’ প্রকল্পের মাধ্যমে সারাদেশে হাজার হাজার মানুষকে গৃহের নিশ্চয়তা দেওয়া হচ্ছে। সন্দ্বীপের এই প্রকল্প তারই একটি বাস্তব প্রমাণ। এই প্রকল্পের মাধ্যমে আমাদের গৃহহীন পরিবারগুলো কেবল মাথা গোঁজার ঠাঁইই পাচ্ছে না, বরং তারা পাচ্ছে নতুন জীবনের স্বপ্ন, নিরাপত্তা, মর্যাদা এবং সামাজিক স্থিতি।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, সরকারিভাবে বিনামূল্যে প্রদত্ত এই আবাসনে উপকারভোগী পরিবারগুলো যেন পরিচ্ছন্নতা, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে বসবাস করে। উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা বলেন, ‘ভাষা শহীদ সালাম’-এর নামে এই প্রকল্প শুধু একটি আবাসন সুবিধা নয়, বরং এটি একটি সম্মান ও মর্যাদার প্রতীক।

উল্লেখ্য, প্রতিটি ব্যারাকে রয়েছে পাঁচটি কক্ষ, রান্নাঘর, শৌচাগার, বিদ্যুৎ সংযোগ এবং নিরাপদ পানির সুব্যবস্থা। উপকারভোগী পরিবারগুলো বাংলাদেশ নৌবাহিনী ও সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন