ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২১ বিকাল ৭:৩৩

আদালতের আদেশকে অমান্য করে মোতাহের গং কর্তৃক জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব গ্রামে। ওই গ্রামের মৃত আব্দুল ছামেদ মৃধার ছেলে মো. ইয়াজ উদ্দিন মৃধা স্বাক্ষরিত নরসিংদী মডেল থানায় দাখিলকৃত এক অভিযোগ থেকে এ তথ্য জানা গেছে।

অভিযোগে ‍উল্লেখ করা হয়, ইয়াজ উদ্দিন মৃধার সাথে একই গ্রামের মো. গিয়াছ উদ্দিন মৃধার ছেলে মোতালিব হোসেন, আজহার হোসেন ও মোজাফ্ফর হোসেনের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পরবর্তীতে ইয়াজ উদ্দিন মৃধা বাদী হয়ে নরসিংদীর যুড়্ম-জেলা জজ প্রথম আদালতে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যার দেওয়ানি মামলা নং-১১৪/২১। মামলা করার পর আদালত থেকে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। উক্ত নিষেধাজ্ঞাকে অমান্য করে আসামিরা গত ৯ সেপ্টেম্বর রাতের আঁধারে নালিসা ভূমিতে বালু ভরাট করে জোরপূর্বক দখলের চেষ্টা করে। ইয়াজ উদ্দিন মৃধা বাধা দিলে আসামিরা ভয়ভীতি দেখায় ‍এবং হত্যার হুমকি দেয়। আসামিদের ভয়ে ইয়াজ উদ্দিন মৃধা ও তার পরিবারের লোকেরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তিনি আইন প্রয়োগকারীর সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

জামান / জামান

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা

পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন