ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মংচিংনু মারমা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ২:০

সন্দ্বীপ উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মংচিংনু মারমা। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দ্বীপবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের অংশগ্রহণমূলক, মানবিক এবং স্বচ্ছ প্রশাসন গড়তে তিনি সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করবেন।

তিনি লিখেছেন, "এই ঐতিহাসিক দ্বীপ সন্দ্বীপে, যেখানে কবি আবদুল হাকিমের স্মৃতি এবং দিলাল রাজার ইতিহাস জড়িয়ে আছে, সেখানে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মান ও গর্বের। দ্বীপবাসীর কল্যাণে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।" সন্দ্বীপের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও পরিবেশসহ বিভিন্ন উন্নয়ন খাতে স্থানীয় জনগণের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মংচিংনু মারমা আরও লিখেছেন, "আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতায় আমি একটি বাসযোগ্য, উন্নত ও মানবিক সন্দ্বীপ গড়ে তুলতে পারব। আপনাদের যেকোনো সমস্যা, মতামত ও পরামর্শকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। প্রশাসনের দরজা সর্বদা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আসুন, সবাই মিলে গড়ি একটি সুন্দর ও প্রগতিশীল সন্দ্বীপ। সন্দ্বীপ এগিয়ে যাক, উন্নয়নের দীপ্ত আলোয় উদ্ভাসিত হোক।"

উল্লেখ্য, মংচিংনু মারমা ৪ জুলাই সন্দ্বীপ উপজেলার ইউএনও হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন। তিনি ৩৬তম বিসিএস-এর প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা এবং পূর্বেও বিভিন্ন জায়গায় দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন