আলফাডাঙ্গায় ডেন্টিস্টকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. নাসির উদ্দিন নামে এক ডেন্টিস্টকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (৭ জুলাই) দুপুরে আলফাডাঙ্গা পৌর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থানার সামনে অবস্থিত 'নাসির ডেন্টাল কেয়ার' নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে প্রতিষ্ঠানটিতে মানসম্মত পরিবেশ এবং বৈধ কাগজপত্র না পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক মো. নাসির উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান এই দণ্ডাদেশ প্রদান করেন। বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ধারায় তাকে এই জেল-জরিমানা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন