তারাগঞ্জে সয়ার ইউপিতে তালা: সেবা না পেয়ে বিক্ষুব্ধ জনতার ক্ষোভ
রংপুরের তারাগঞ্জ উপজেলার ৫নং সয়ার ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে কাউকে না পেয়ে বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের সকল কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সয়ার ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট পেশায় একজন পল্লী চিকিৎসক হওয়ায় দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিত্বের পরিষদীয় সেবা বাদ দিয়ে উপজেলার চৌপথি মোড়স্থ নিজ চেম্বারে ব্যস্ত থাকেন। ঘটনার দিন মৃত্যু সনদ নিতে আসা জনৈক ব্যক্তি সহ অন্যান্য সেবা প্রত্যাশীরা ইউনিয়ন পরিষদে এসে কাউকে না পেয়ে দীর্ঘ ভোগান্তির অভিযোগ তোলেন। এ সময় ক্ষুব্ধ জনতা পরিষদের সবগুলো কক্ষে তালা লাগিয়ে দেয়। ঘটনার সময় উপজেলা এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ এই ঘটনার সাথে একাত্মতা ঘোষণা করেন।
এনসিপি তারাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মুসা আলম বলেন, "ঘটনার সময় আমরা উপস্থিত ছিলাম। এ বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। সন্ধ্যায় আমরা সাংবাদিকদের সাথে বসে ঘটনার বিষয়ে মতবিনিময় করব।"
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আল-ইবাদত পাইলট বলেন, "আমার বিরুদ্ধে আজকের সংগঠিত ঘটনা পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত। এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সংশ্লিষ্টরা বিভিন্ন দুস্থসেবা সুযোগ সুবিধা পেয়েও অধিক সন্তুষ্ট না হতে পেরে পরিকল্পিতভাবে আজকের এই ঘটনা ঘটায়।"
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানা বলেন, "বিষয়টি আমি মোবাইল ফোনে জেনেছি এবং পরে এনসিপি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার অফিসে এসেছিলেন। ইউনিয়ন পরিষদ একটি সরকারি জনসেবামূলক প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠানে তালা লাগানো সম্পূর্ণ বেআইনী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিয়মিত কার্যক্রম পরিচালনা ও জনসেবা চালু রাখতে আমি চেয়ারম্যানকে বলেছি।"
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু