বড়পুকুরিয়ায় কয়লা খনিতে চীনা কর্মকর্তা নিহত
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে এক দুর্ঘটনায় ওয়াং জিয়াং গুয়ো (৫৬) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি সেখানে শিফট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে কয়লা খনির ১২৩৫ ফিট ভূ-গর্ভের নিচে ১৩০৫ নম্বর ফেইজে এ দুর্ঘটনা ঘটে।
সেখান থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।জানা গেছে, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত চায়না নাগরিক ওয়াং জিয়াং গুয়ো ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেইট হতে হাইড্রোলিক সাপোর্ট বাইরে নেওয়ার সময় অসাবধানতায় স্টিল রোপের সঙ্গে চাপা পড়ে আটকে যায়। অসুস্থ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বুধবার (৯ জুলাই) পার্বতীপুর মডেল থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। নিহত চীনা নাগরিকের মরদেহ সুরতহাল প্রতিবেদন ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, গত ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুত হলে সেই সরঞ্জাম নতুন ১৪০৫ নম্বর ফেইজে আনার কাজ চলে। ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলো বাইরে নেওয়ার সময় অসাবধানতায় স্টিল রোপের সঙ্গে চাপা পড়ে ওয়াং জিয়াং গুয়ো গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
এমএসএম / এমএসএম
শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক
দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল
ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন
বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু
পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন
পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ
পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস
রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২