ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৩১-৮-২০২৫ বিকাল ৫:১০

নাটোরের সিংড়া উপজেলায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একজন মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) রিপন কুমার মোদক (২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত সম্পর্কের কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে রিপনের সহকর্মীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে একটি চিঠি পাওয়া গেছে, যেখানে ব্যক্তিগত হতাশার কথা উল্লেখ রয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রিপনের সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি গত আড়াই বছর ধরে যশোরের একজন নার্সিং শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সম্প্রতি ওই মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় রিপন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপর থেকেই তিনি অস্বাভাবিক জীবনযাপন করছিলেন। সহকর্মীরা মনে করছেন, এই হতাশার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

রিপন কুমার মোদক রংপুর জেলার পীরগাছা উপজেলার দেউতি গ্রামের সুবলচন্দ্র মোদকের পুত্র। গত তিন মাস আগে তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এমপিও হিসেবে যোগদান করে নাটোরের সিংড়ায় কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, এটি একটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এবং অন্যান্য দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক