নবীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন অ্যাডভোকেট মতিন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল মতিন।
রোববার (৩১ আগস্ট) সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা জানান।
অ্যাডভোকেট মতিন বলেন, “আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। যদি জনগণের ভোটে এমপি হওয়ার সুযোগ পাই, তবে নবীনগরের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করবো। আমার লক্ষ্য নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করছি। আইন অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও জনগণের অধিকার আদায়ে কাজ করতে চাই।”
সভায় সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক।
উল্লেখ্য মতবিনিময় সভাশেষে নবীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে উনাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান