ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৪:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী। সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (অব.) কৃষিবিদ মো. শহীদুল হক, বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজর হাসনাত জাহান, লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোর্শেদুল ইসলাম লিটন, পাইলট গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহ মো. ইয়াছিনুল হক, সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বিদায়ী প্রধান শিক্ষক আবু মোছার হাতে মানপত্র ও উত্তরীয় তুলে দেন সহকর্মীরা। এসময় সহকর্মী ও শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে জানান, দীর্ঘ প্রায় ১৭ বছর নিষ্ঠা, সততা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয় আজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

শিক্ষকরা বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি ছিলেন নিবেদিত প্রাণ, আর প্রধান শিক্ষক হিসেবে ছিলেন দূরদর্শী ও অভিভাবকসুলভ। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দেওয়াই ছিল তাঁর মূল দর্শন।

আবেগঘন মুহূর্তে বিদায়ী শিক্ষক আবু মোছা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই বিদ্যালয়, শিক্ষার্থী আর এলাকার মানুষই আমার প্রেরণা ছিল। আমি বিদায় নিচ্ছি, তবে হৃদয়ের টানে আজীবন এ বিদ্যালয়ের সঙ্গেই জড়িয়ে থাকব।”

অনুষ্ঠানস্থল শিক্ষার্থীদের চোখের জল আর সহকর্মীদের আবেগমাখা স্মৃতিচারণায় বেদনা ও কৃতজ্ঞতার মিলনমেলায় রূপ নেয়।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি