গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির পুকুর পাড়ে লাগানো ৯টি ফলদ আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রী সুশীল চন্দ্র মন্ডল নামে ওই ভুক্তভোগী পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা আফিয়া কোল্ড স্টোরের দক্ষিণ পাশে প্রায় ৩০০ মিটার দূরে একটি পুকুর পাড়ে ৩-৪ বছর আগে ৯টি আম গাছ লাগিয়েছিলেন ভুক্তভোগী সুশীল চন্দ্র মন্ডল। দীর্ঘদিন পরিচর্যা করার পর বর্তমানে গাছগুলোতে আম ধরেছিল। কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা সেই আম গাছগুলো কেটে ফেলেছে। এখন গাছগুলো পুকুর পাড়ে পড়ে আছে।
শ্রী সুশীল চন্দ্র মন্ডল বলেন, "আমি আজ সকালবেলা মাঠে গরু বেঁধে রেখে পুকুর পাড় দিয়ে আসার সময় দেখি আমার আমগাছগুলো কেটে ফেলেছে। গাছে যে আমগুলো ছিল সেগুলো নিয়ে গেছে। এছাড়া একটি কাঁঠাল গাছ থেকে ৮-৯টি কাঁঠালও পেড়ে নিয়ে গিয়েছে। তবে কে বা কারা এই কাজ করেছে আমি তা জানি না। তবে যে এই কাজ করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরিও করেছি।"
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’