আনোয়ারায় গভীর রাতে জৈদ্দারহাট বাজারে দুই দোকান আগুনে পুড়ে ছাই
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত বুধবার (৯ জুলাই) দিবাগত মধ্যরাত ৩টার দিকে রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া জৈদ্দ্যের হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে দুই ব্যবসায়ীর দোকান পুড়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো একটি মুদি দোকান ও একটি স্টেশনারি দোকান। দোকানের মালিকরা হলেন রায়পুর ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলম এবং মো. ইউনুস। তাদের মতে, আগুনে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর এলাকাবাসী নিজ উদ্যোগে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় তারা ব্যর্থ হন। পরে আনোয়ারা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়পুর ইউনিয়নের জৈদ্দারহাট বাজারে ২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আশেপাশের দোকানগুলোর কোনো ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী