ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে ক্লিন সোসাইটির উদ্যোগে স্কুলে বৃক্ষ বিতরণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:১৭

ক্লিন সোসাইটি অব গাজীপুরের উদ্যোগে মহানগরের উমেদা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় এ স্কুলে বৃক্ষ বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইদুল হক মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লিন সোসাইটি অফ গাজীপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও গণসংযোগ) মোহাম্মদ নূরল ইসলাম কাজল, পরিচালক (এডভাইজারি বোর্ড) মোহাম্মদ মাসুদ রানা এবং সদস্য মনির হোসেন সরকার। বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এটিকে প্রাণবন্ত করে তোলে।

বক্তারা তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছের ভূমিকা, পরিবেশ রক্ষায় তরুণদের অংশগ্রহণ এবং সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এই কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদেরকে সবুজ আন্দোলনের অংশ হিসেবে তৈরি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

"গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, জীবন বাঁচায়। প্রতিটি মানুষ যদি একটি করে গাছ লাগায়, তাহলে আমাদের ভবিষ্যৎ আরও সবুজ ও সুন্দর হবে"—এই বার্তাই যেন প্রতিটি উপস্থিতির হৃদয়ে স্থান করে নেয় আজকের এই ব্যতিক্রমী উদ্যোগে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত