ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬তম সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:৫৪

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬তম সভা গত ৯ জুলাই, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক জাকারিয়া তাহের, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, এবং কোম্পানি সচিব মো. কায়সার রশিদ।

সভায় নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তার নতুন দায়িত্বে স্বাগত জানানো হয়। আদিল চৌধুরীও পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই গুরুত্বপূর্ণ সময়ে ন্যাশনাল ব্যাংক পিএলসিতে যুক্ত হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। পরিচালনা পর্ষদের দূরদর্শী নেতৃত্ব এবং আমাদের দক্ষ টিমের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ব্যাংকটিকে টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের পথে এগিয়ে নিতে পারবো। সুশাসন নিশ্চিতকরণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"

সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয় এবং ভবিষ্যৎ কার্যক্রমের দিক-নির্দেশনা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন