নির্বাচনের কারণে পেছাতে পারে বিপিএল, নতুন আরেকটি ভেন্যু যুক্ত হচ্ছে
মাঠের ক্রিকেটে পারফরম্যান্স তলানিতে বাংলাদেশের। এরই মধ্যে নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘরোয়া ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজ জোরেশোরে চালাচ্ছেন। আজ বৃহস্পতিবার লম্বা বৈঠক সেরেছেন বিসিবির পরিচালকরা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিপিএল গর্ভনিং কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।
আগামী বিপিএলে ঢাকা, চিটাগং এবং সিলেটের সঙ্গে নতুন আরেকটি ভেন্যু যুক্ত হওয়ার আভাস পাওয়া গেছে। সেক্ষেত্রে কোন মাঠ যুক্ত হবে সেটা এখনো পরিস্কার নয়। তবে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানালেন কয়েকটি মাঠের কথা। বিপিএল শুরুর আগে যে মাঠ এগিয়ে থাকবে সেখানেই হবে ম্যাচ।
মাহবুব আনাম বলেন, 'আমাদের চেষ্টা থাকবে বিপিএলে অন্তত একটি ভেন্যু বাড়ানোর। বগুড়া ও খুলনায় বিপিএলের ভেন্যুর অডিট করার জন্য পাঠিয়েছি গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটিজ থেকে। বরিশালের উইকেট প্রস্তুত আউটফিল্ডেরও কিছু কাজ চলছে। তাহলে বরিশালও ভেন্যু হওয়ার যোগ্যতা অর্জন করবে। রাজশাহীর ব্যাপারে এনএসসি কাজ করছে, আমরাও তাদের সাথে যোগ হয়েছি। এই চারটা ভেন্যুর মধ্যে যেটা সেরা হবে সেটাকে আগামী বিপিএলে যোগ করব।'
আগামী জাতীয় নির্বাচনের জন্য বিপিএল পিছিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। এ নিয়ে মাহবুব আনাম বলেন, 'সরকারের তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে। নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে এমন আলাপ শুনেছি। যত ডিসেম্বরের কাছাকাছি আসবো বিপিএল শুরুর ডেট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবো। যদি ডিসেম্বর বা জানুয়ারিতে করতে না পারি আর একটা সময় থাকতে পারে সেই স্লটে (বিপিএল) হতে পারে। মে মাসেও আমরা খালি আছি, ডিসেম্বরে করলেও কয়েকটি লিগের সাথে সাংঘর্ষিক হয়। মে মাসে করলে আইপিএলের সাথে এটা আমরা জানি। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব।'
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ