বিপিএমসিএ’র নির্বাচনে প্রচারণায় ব্যস্ত মহিউদ্দিন-মুকিত পরিষদ
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এর কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে জোর প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছে মহিউদ্দিন-মুকিত পরিষদ। বৈষম্যবিরোধী বিপ্লবত্তোর বাংলাদেশে দিন বদলের অঙ্গীকার নিয়ে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সাথে নির্বাচনী মতবিনিময় এবং ভোট প্রার্থনা করছেন মহিউদ্দিন-মুকিত পরিষদের প্রার্থীরা। একইসাথে বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট নানা অঙ্গীকার ব্যক্ত করছেন তারা। প্রচারণা ও গণসংযোগের অংশ হিসেবে মহিউদ্দিন-মুকিত পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে নির্বাচনী মতবিনিময় করছেন।
আগামী ১৬ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১১০ জন সদস্য ভোট দিয়ে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করবেন। এই নির্বাচনে মহিউদ্দিন-মুকিত পরিষদসহ মোট দুটি প্যানেল অংশগ্রহণ করছে। মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সভাপতি পদে ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম. এ. মুকিত প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা সভাপতি পদে এবং ইষ্ট-ওয়েষ্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সহ-সভাপতি পদে আজগর আলী মেডিকেল কলেজের মো. হাসান, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মো. আব্দুল জলিল, সিলেট ওমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. ওয়েছ আহমদ চৌধুরী, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান পাটোয়ারী এবং বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের সাফিনা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম সম্পাদক পদে বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জহুরুল হক, মার্কস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. ইকবাল মাসুদ, ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজের নিজামউদ্দিন হাসান রশিদ এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর শরীফ ইবনে হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থ সম্পাদক পদে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মোহাম্মদ আলী এবং সাংগঠনিক সম্পাদক পদে ঢাকার বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আব্দুস সবুর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে একটি, সাধারণ সম্পাদক পদে একটি, সহ-সভাপতি পদে পাঁচটি, যুগ্মসম্পাদক পদে চারটি, অর্থ সম্পাদক পদে একটি, সাংগঠনিক সম্পাদক পদে একটি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে তিনটি, আইন বিষয়ক সম্পাদক পদে একটি, শিক্ষা, সংস্কৃতি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে একটি এবং কার্যনির্বাহী সদস্য পদে তিনটি পদ-সহ সর্বমোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।
অভিযোগ রয়েছে, আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের অধিকাংশ প্রার্থী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দোসর এবং আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। এরা বিগত পনের বছরে বেসরকারি মেডিকেল খাতকে ধ্বংস করেছে। স্বৈরাচারী সরকারের আমলে সুবিধাভোগী আওয়ামী লীগ ও বিএনপি মিলে এই প্যানেল গঠিত হয়েছে, যাদের দুর্নীতি, লুটপাট ও অর্থ আত্মসাতের খবর ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
নির্বাচনে মহিউদ্দিন-মুকিত পরিষদ বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট নানা অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার মধ্যে অন্যতম হলো: মেডিকেলে শিক্ষার্থী ভর্তিতে অটোমোশন বাতিল, শিক্ষার্থী ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি কিস্তিতে প্রদানের ব্যবস্থা বিলুপ্তকরণ, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের একক সমন্বিত পরিদর্শন ব্যবস্থা চালুকরণ, মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদে নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের অন্তর্ভুক্তি বাতিল, বেসরকারি মেডিকেল কলেজের ন্যূনতম আসন সংখ্যা ১০০টি করা এবং বৈদেশিক মুদ্রা উপার্জনকারী বেসরকারি মেডিকেল কলেজকে সরকারি প্রণোদনা প্রদান করা।
মহিউদ্দিন-মুকিত পরিষদের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, বৈষম্যবিরোধী জুলাই ২০২৪ বিপ্লবত্তোর বাংলাদেশে পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজসমূহের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে মানসম্মত মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদানের বিপুল সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন সঠিক নেতৃত্বের পেছনে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। মহিউদ্দিন-মুকিত পরিষদ জয়লাভ করলে এমন বাস্তবতার প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করছি। একইসাথে বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট সকল অঙ্গীকার বাস্তবায়িত হবে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন