ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

তারাগঞ্জে বিলের ধারে বৃক্ষরোপণ অভিযান


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১১-৭-২০২৫ দুপুর ১:৪২

"আজকের গাছ আগামীর নিঃশ্বাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিকালে উপজেলার কুর্শা ইউনিয়নে প্রায় ৩৬ একর জমির উপর অবস্থিত হাত খোপার বিলের ধারে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ লাগানো হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি অফিসের সহযোগিতায় এই বৃক্ষরোপণ অভিযান শুরু হয়।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা নিজ হাতে নারিকেল চারা গাছ রোপনের মধ্যদিয়ে গণবৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, বন কর্মকর্তা আকতারুজ্জামান খাঁন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী জুয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) এম. এ ফারুক হোসেন সহ স্থানীয়জন।

প্রকৌশলী মোহাম্মদ আলী জুয়েল বলেন, এই বিলের দুই ধার বৃষ্টিপাতজনিত ক্ষয়ক্ষতি থেকে নিয়মিত সংস্কারের আওতায় থাকবে। তিনি ঊর্ধ্বতন মহলে কথা বলবেন যেন ভবিষ্যতে এই বিলকে বিনোদন পার্ক করতে হলে একটি অ্যাক্সেস রোড জরুরিভাবে তৈরি করা হয়, যাতে সাধারণ মানুষের আসা-যাওয়া সহজ হয়।

অফিসার ইনচার্জ এম. এ ফারুক হোসেন বলেন, তিনি উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে ধন্যবাদ জানান। একই সাথে এলাকাবাসীকে জানান, শুধু গাছ রোপন করলেই হবে না, গাছগুলো যেন সঠিক ভাবে বেড়ে উঠতে পারে, সেই সহযোগিতা করতে হবে। তিনি স্থানীয় চৌকিদার দ্বারা গাছ রক্ষাণাবেক্ষণে তদারকি করবেন।

কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন, উপজেলা প্রশাসনের আয়োজনে তারা সকলে মিলে নানা রকম ফলজ গাছ রোপন করছেন। এর মধ্যে আম, কাঁঠাল, নারিকেল, মাল্টা, কমলা ও তাল গাছের চারা আজ লাগানো হচ্ছে। এই বিলের ধারে লাগানো গাছগুলো সঠিক পরিচর্যায় বেড়ে উঠলে এই এলাকার মানুষের বিভিন্ন ফল, পুষ্টি ও কৃষি চাহিদা নিশ্চিত করা যাবে। এছাড়া পুরো বিলের দুই ধার যদি গাছে ভরে যায়, তাহলে এটি দেখার মতো একটি জায়গা হবে। গাছ লাগানো শুরু হয়েছে এবং তা চলতে থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, এই হাত খোপার বিলের ধারে গাছ লাগানোর মূল লক্ষ্য হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ নিঃশ্বাস এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ পরিবেশ প্রদান করা। ভবিষ্যতে এই বিল এলাকা যেন বিনোদন মাধ্যম ও অবকাশ যাপনে সহায়ক হয়।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম