ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় ছাত্রশিবিরের জুলাই আলোকচিত্র ডকুমেন্টারি প্রদর্শনী


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:৫

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা কর্তৃক আয়োজিত জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র ডকুমেন্টারি প্রদর্শনী বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টায় পৌরসভাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

আলোকচিত্র ডকুমেন্টারি প্রদর্শনীতে বড়লেখা শহর সভাপতি হুমায়ুন কবির সাজুর সভাপতিত্বে ও উত্তর থানা শাখার সভাপতি জাবেদ আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের আমির ও জামায়াত ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক মহসিন আহমদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা বাইতুলমাল সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা কলেজ কার্যক্রম সম্পাদক ফয়সল আহমদ, জেলা স্কুল কার্যক্রম সম্পাদক আব্দুল ওয়াহিদ, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল মোহাইমিন, সাংবাদিক ও শিক্ষাবিদ রশীদ আহমদ খান, মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ, বিয়ানীবাজার উপজেলা শিবিরের সভাপতি আমিনুল ইসলাম, বড়লেখা উপজেলা দক্ষিণ সভাপতি আব্দুর রহমান এবাদ, পশ্চিম সভাপতি কামরান আহমদ, সুজাউল মাদরাসা সভাপতি কাওসার আহমদ সহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৪ সালের সারাদেশে জুলাই আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকারের হামলার দৃশ্য, ছাত্র জনতার আন্দোলনের চিত্র, ভিডিও ফুটেজ ও বড়লেখায় অনুষ্ঠিত আন্দোলনের সকল ফুটেজ প্রদর্শন করা হয়।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা