ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আনোয়ারায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে জরিমানা


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:১৩

আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে যানজট নিরসন, রাস্তার পাশে ময়লা আবর্জনা জমিয়ে রাখা এবং বাজারে মূল্য নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

উক্ত অভিযানে ফলের দোকানের সামনে ময়লা জমিয়ে চলাচলে অসুবিধা সৃষ্টি করা এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ৭টি মামলায় জরিমানা করা হয়। এছাড়া গাড়ি পার্কিং স্থানে বিঘ্ন ঘটানোর কারণে আরও একটি মামলাসহ মোট ৮টি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনার বিষয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, "চাতরী চৌমুহনী বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা এবং সর্বসাধারণের চলাচলের রাস্তায় ময়লা আবর্জনা ও অবৈধ স্থাপনা তৈরি করে যানজট সৃষ্টি করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ৮টি মামলায় সংশ্লিষ্ট ধারায় ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, এর আগেও একাধিকবার আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও, আবারও সড়কের উপরে হকারেরা দোকান বসিয়ে যানজট সৃষ্টি করায় উপজেলা প্রশাসন পুনরায় এই অভিযান পরিচালনা করে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার