ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাউবির উপাচার্যের ঢাকাস্থ বিভিন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:২৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ (১১ জুলাই ২০২৫, শুক্রবার) সকাল ও বিকালে ঢাকাস্থ বিভিন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন বাউবির এইচএসসি প্রোগ্রামের পরীক্ষা পরিচালনার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

উপাচার্য পরীক্ষার হলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থী, কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নকলমুক্ত, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় উপাচার্য বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সারাদেশে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের মানসম্মত ও নিরপেক্ষ মূল্যায়নের জন্য নিয়মিতভাবে পরীক্ষা পরিচালনা করে আসছে। শিক্ষার্থীরা যেন কোনো বাধা ছাড়াই স্বচ্ছভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

উল্লেখ্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ এর দ্বিতীয় দিনে আজ শুক্রবার ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষা সারাদেশের ২৪৪টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

বাউবির পক্ষ থেকে পরীক্ষা চলাকালীন নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রীয় মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং আঞ্চলিক পর্যায়ে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত