ডুয়েটের সার্বিক উন্নয়নে শিক্ষা উপদেষ্টার সঙ্গে উপাচার্যের বৈঠক
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর শিক্ষা, গবেষণা এবং সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) অনুষ্ঠিত এই বৈঠকে ডুয়েটের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়—ভূমি সম্প্রসারণ, সমাবর্তন আয়োজন, বাজেট, প্রশাসনিক কাঠামো (অর্গানোগ্রাম) হালনাগাদকরণ, গবেষণা ও প্রকাশনা কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এবং প্রস্তাবিত প্রকল্পসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বিশ্ববিদ্যালয়ের চলমান সার্বিক পরিস্থিতি যেমন—শৃঙ্খলাপূর্ণ একাডেমিক পরিবেশ, এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, উন্নত গবেষণা সুবিধা, উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনা এবং দেশের আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নে অবদানসহ সামগ্রিক অগ্রগতি তুলে ধরেন। শিক্ষা উপদেষ্টা মহোদয় বিশ্ববিদ্যালয়ের এসব সামগ্রিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ডুয়েটের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে ডুয়েটের পক্ষ থেকে উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের সহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন যে, উপদেষ্টার দিক-নির্দেশনা ও মন্ত্রণালয়ের সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের টেকসই উন্নয়নে ডুয়েট আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে। তিনি সব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রিয় এই ডুয়েটকে জ্ঞান সৃষ্টি, শিক্ষা, উদ্ভাবন এবং গবেষণার উৎকর্ষতায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ