ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে নজর কাড়ছে স্মরণ দাশের ‘কিং’ ছাগল


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ১:৫৯

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় এবার দেখা মিলেছে হরিয়ানা জাতের এক বিশাল পাঠা ছাগলের, যার নাম রাখা হয়েছে ‘কিং’। এর বিশাল আকৃতির শরীর, হরিণের মতো শিং এবং মোটাতাজা গঠন দেখে মালিক স্মরণ দাশ আদর করে এই নামকরণ করেছেন। এবারের মনসা পূজায় কিংয়ের দাম হাঁকা হচ্ছে ৩ লাখ টাকা

লাল ও কালো রঙের মিশ্রণে কিংয়ের চেহারা বেশ রাজকীয়, আর হাঁটাচলাও অনেকটা রাজাদের মতোই। তবে মেজাজী এই ছাগলটিকে সামলাতে মালিক স্মরণ দাশকে বেশ বেগ পেতে হয়।

স্মরণ দাশ গত তিন বছর ধরে কিংকে সন্তানের মতো ভালোবাসা ও মায়া-মমতা দিয়ে লালন-পালন করছেন। শুধু স্মরণ দাশ নন, তার স্ত্রী ও পরিবারের সদস্যরাও ছাগলটির জন্য অনেক পরিশ্রম করেছেন। তিনি জানান, চাকরির পাশাপাশি শখ থেকে তিনি ছাগল পালন করছেন। প্রতিদিন চাকরি শেষ করে এসে ক্লান্ত শরীর নিয়েও কিংয়ের পরিচর্যা করেছেন। ছাগলটিকে নিয়মিত মটর, ছোলা, গম, কাঁঠাল পাতা সহ নানা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দিয়েছেন। অনেক যত্ন করে ছোট বাচ্চা অবস্থা থেকে আজ কিংকে বড় করে তুলেছেন তিনি।

স্মরণ দাশ আরও জানান, কাপ্তাই উপজেলায় এ বছর কিংয়ের মতো এত বড় ছাগল এখনো দেখা যায়নি। অনেকেই তার কিংকে দেখতে আসছেন এবং দরদাম করে যাচ্ছেন। কিং প্রায় ৪৩ ইঞ্চি লম্বা এবং এর ওজন হবে ১৭০ থেকে ১৮০ কেজি। কিং ছাড়াও স্মরণ দাশের আরও একটি হরিয়ানা জাতের বড় ছাগল বিক্রির জন্য প্রস্তুত রয়েছে।

এদিকে, নিজের সন্তানের মতো এই কিং ছাগলটিকে লালন-পালন করেছেন স্মরণ দাশের স্ত্রী। তিনি জানান, অনেক কষ্ট করে নিজেরা না খেয়েও এই ছাগলের জন্য শ্রম ও অর্থ খরচ করেছেন। তাই ছাগলটি বিক্রি করে যেন কিছুটা লাভবান হতে পারেন, সেই প্রত্যাশা করেছেন।

এমএসএম / এমএসএম

রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত

নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা

শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন

টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই

বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন

চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ

দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ

অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য

কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই