ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

চিলমারীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে আলোচনা সভা অনুষ্ঠিত


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ২:১

কুড়িগ্রামের চিলমারীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) চিলমারী উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান-এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, সহকারী অধ্যাপক মো. বাদল, চিলমারী উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাব্বির আহমেদ, চিলমারী উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান মাসুম এবং প্রধান শিক্ষক আব্দুল মান্নান সরকার প্রমুখ।

প্রধান শিক্ষক আব্দুল মান্নান তার বক্তব্যে চরাঞ্চলের শিক্ষকদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, "চরাঞ্চলের শিক্ষকদের মন, শরীর ও শিক্ষার পরিবেশ ভালো নেই। বিভিন্ন মহল থেকে শুধু সমালোচনা করা হয় কিন্তু শিক্ষকদের সমস্যাগুলো কেউ দেখে না।" তিনি আরও উল্লেখ করেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে চরাঞ্চলের প্রতিটি স্কুলে শিক্ষকদের জন্য দুই কক্ষ বিশিষ্ট আবাসিক ব্যবস্থা করে দেওয়ার কথা থাকলেও তা হয়নি। চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় মাত্র ২% শিক্ষক চর এলাকার এবং বাকি ৯৮% শিক্ষক এপার থেকে আসেন। সকাল নয়টায় নৌকা ছাড়লে সব থেকে কাছের স্কুলে পৌঁছাতে সাড়ে দশটা, একটু দূরের স্কুলে যেতে সাড়ে এগারোটা এবং বেশি দূরের স্কুলে যেতে সাড়ে বারোটা থেকে একটা বেজে যায়। এমন পরিস্থিতিতে কিভাবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, সে প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও জানান, উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন চরে অবস্থিত হওয়ায় অধিকাংশ প্রতিষ্ঠান চরে, অথচ বিভিন্ন উপজেলায় চর ভাতা থাকলেও তারা এই ভাতা থেকে বঞ্চিত।

উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান মাসুম তার বক্তব্যে বলেন, "কিছু কিছু শিক্ষক যুগ যুগ ধরে এভাবে চরে চাকরি করে আসছেন, শিক্ষকতা চাকরিতে আসাই যেন তাদের পাপ।" তিনি আরও অভিযোগ করেন, কিছু কিছু শিক্ষক মন্ত্রী, এমপি ও বিভিন্ন নেতাদের আত্মীয়-স্বজন হওয়ায় মাসের ব্যবধানেই এপারে চলে আসেন। এর আগে ইউএনও মাহবুবুর রহমান শিক্ষকদের জন্য একটি নৌকা দিলেও তেলের সুবিধা নেই, এগুলো গুরুত্বের সাথে দেখা দরকার।

আলোচনা সভায় প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত থেকে তাদের সমস্যাগুলো তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন