ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন ও ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ২:৬

“পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন এবং ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শাহনেয়ামতুল্লাহ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কামাল ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিকের ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও একতা ভ্যারাইটিজ স্টোরের আলহাজ সাদিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বাবু স্টোরের মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ। সার্বিক উপস্থাপনা করেন সংগঠনের সদস্য আব্দুর রউফ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহানুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, এবং কার্যকরী সদস্য হাবিবুর রহমান তারেক।

অনুষ্ঠানের সূচনা পর্বে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর আলোচনা সভায় অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য দেন। পরে ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। উদ্বোধনী আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ভবিষ্যতে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো ও সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয়ে তারা এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা