ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে হতদরিদ্র দম্পতির মানবেতর জীবনযাপন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-৭-২০২৫ বিকাল ৫:১৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে মানবেতর জীবনযাপন করছেন হতদরিদ্র দম্পতি তোজাম্মেল (৫০) ও জহুরা বেগম। তাদের নিজেদের থাকার মতো একটি ভালো ঘর নেই। স্ত্রী, সন্তান নিয়ে জরাজীর্ণ একটি টিনের ছাপড়ায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের।

সংসারে লাগামহীন নানা বোঝা টানতে টানতে সময়ের পরিক্রমায় অক্ষম ও শক্তিহীন হয়ে পড়েন তোজাম্মেল হক। একসময় অন্য আট দশজনের মতো স্বাভাবিক জীবনযাপন করলেও গত ৪ বছর পূর্বে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে প্যারালাইসিস হয়ে ঘরবন্দি জীবন পার করছেন। সংসার জীবনে ছোট্ট ছেলে ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে অন্যের জায়গায় ভাঙা একটি টিনের ছাপড়ায় মানবেতর জীবন কাটছে তাদের।

অসহায় তোজাম্মেলের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। বর্তমানে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই তাদের বসবাস।

এই দম্পতিদের বড় ছেলে তেমন একটা খোঁজ খবর রাখছেন না। তবে ১৩ বছর বয়সী আরেক ছেলে লেখাপড়া ছেড়ে স্থানীয় করাত কলে কাজ করে দিনে ২’শ টাকা আয় করেই সংসারের হাল ধরেছেন।

শনিবার সকালে সরেজমিনে গিয়ে এই প্রতিবেদকের কথা হয় অসহায় এই দম্পতির সাথে। জহুরা বেগম জানান, দীর্ঘ ৪ বছর আগে স্বামীর প্যারালাইসিস হওয়ার পর থেকে তাদের মানবেতর জীবন পার করতে হচ্ছে। সপ্তাহের সাত দিনের মধ্যে কোনো কোনো দিন তাদের একেবারে না খেয়েও থাকতে হয়। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও সরকারিভাবে কোনো সহযোগিতা পাননি তিনি।

অশ্রুসিক্ত চোখে এই দম্পতিরা আরও বলেন, "ভোটের সময় ভোট চাইতে আসে মেম্বার-চেয়ারম্যানরা। ভোট হয়ে গেলে কেউ আর আসে না। একটি ঘরের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি, কোনো গুরুত্ব দেয়নি কেউ। সরকার ও সমাজের বিত্তবানদের কাছে তিনি তার স্বামীর জন্য একটি হুইল চেয়ার, খাদ্য সামগ্রী আর একটি কর্মসংস্থানের জন্য আবেদন জানান।"

স্থানীয় শিক্ষার্থী আবু জাফর, সৌরভ তালুকদার, রাসেল জানান, "অসহায় ওই দম্পতির ভালো একটি ঘর নেই। থাকেন টিনের ছাপরায়। একটি ঘর, হুইল চেয়ার, খাদ্য সামগ্রী আর একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে হয়তোবা এই পরিবারটি স্বাভাবিক জীবনে চলতে পারতো। অসহায় এই পরিবারের পাশে সরকারের পক্ষ থেকে কেউ পাশে দাঁড়ায়নি। তারা জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে।"

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ জানান, "অসহায় মোজাম্মেল হকের বিষয়ে আমি অবগত আছি। খুব দ্রুতই তাকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়া হবে। এছাড়াও তিনি আবেদন করলে অর্থনৈতিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।"

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা