ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

সাকিবকে জাতীয় দলে ফেরানোর কথা ভাবছে বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২৫ বিকাল ৭:২৬

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) এক ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ফের আলোচনায় সাকিব আল হাসান। তাকে জাতীয় দলে ফেরানোর গুঞ্জনও শোনা যাচ্ছে। এবার সে গুঞ্জনের পালে হাওয়া দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু।
আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে।’
জিএসএলে নিজের অভিষেক ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রান করেন সাকিব। পরে বোলিংয়েও মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
তবে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ব্যাটে বলে ‘ফ্লপ’ ছিলেন সাকিব। এদিন ব্যাট হাতে ১০ বলে ৭ রান করেন তিনি। আর বোলিংয়ে ৪ ওভারে ৩৪ রান খরচ করলেও তার ঝুলিতে আসেনি কোনো উইকেট।
তবে ৩৮ বছরের সাকিবকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী এই বিসিবি পরিচালক, ‘আগে কীভাবে চলেছে জানি না, কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।’
প্রসঙ্গত, স্বৈরাচারী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সবশেষ সংসদ নির্বাচনে অংশ নেন সাকিব। পরে মাগুরা থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আর দেশে ফেরেননি আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অলরাউন্ডার।
সাকিবের বিরুদ্ধে দেশে হত্যা মামলা এবং আর্থিক কেলেঙ্কারির বেশকিছু অভিযোগ রয়েছে। আর অভ্যুত্থান চলাকালে তার নীরব ভূমিকা ব্যাপক সমালোচিত হওয়ার পর ফেসবুকে এক খোলা চিঠির মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

 

T.A.S / T.A.S

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ