ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তিন বছরেও শেষ হয়নি ধামরাইয়ের বেলিশ্বর সেতুর নির্মাণ কাজ, ভোগান্তিতে হাজার হাজার মানুষ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১:৬

ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলী-মহিশাষী সড়কের বেলিশ্বর এলাকায় ২৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতুর নির্মাণ কাজ তিন বছরেও শেষ হয়নি। এতে প্রায় কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, পথচারী, শ্রমজীবী মানুষ এবং যানবাহন চলাচল করে।

২০২২ সালের জুনে প্রায় আড়াই কোটি টাকায় সেতুটির কাজ শুরু করে প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজ। ২০২৩ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও, তারা মাত্র ২০ শতাংশ কাজ করেই চলে যায়। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে মেসার্স প্রিন্স এন্টারপ্রাইজ নামের একটি নতুন প্রতিষ্ঠান প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকায় কাজ শুরু করে। এখন পর্যন্ত ৬০ শতাংশ কাজ শেষ হলেও দুর্ভোগ কমেনি এলাকাবাসীর।

সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশের ভিত্তির কাজ শেষ হলেও মাঝের অংশের কাজ এখনও বাকি। পাশে একটি অস্থায়ী ডাইভারশন সড়ক তৈরি করা হয়েছে, যা বৃষ্টির সময় কাদামাটি এবং রোদের সময় ধুলাবালিতে চলাচলকারী মানুষদের দুর্ভোগে ফেলছে।

বাথুলীর লিপি আক্তার বলেন, "এই রাস্তাটা খুবই খারাপ। বাচ্চা নিয়ে স্কুলে যাই-আসি। খুব ঝুঁকিতে চলাচল করি। বৃষ্টির সময় কাঁদা, রোদের সময় ধুলায় আচ্ছন্ন হয়ে থাকে। অনেক সময় অটোরিকশা-ভ্যান উল্টে যায়।"

স্থানীয় মসজিদের ইমাম নুরুল ইসলাম বলেন, "ব্রিজটা প্রায় দুই বছর হয়ে গেছে। কাজ শেষ না হওয়ায় অনেক দুর্ভোগের মধ্যে আছি। বৃষ্টি হলেও জ্বালা, রোদ উঠলেও ধুলাবালিতে কিছু দেখা যায় না।"

ভ্যানচালক ইশারত আলী বলেন, "তিন বছর যাবত সেতু নির্মাণ কাজটি চলছে। বৃষ্টি নামলে হাঁটা যায় না। রোদ উঠলে ধুলার কারণে চলাচল করা যায় না। বেশি মালামাল নিয়ে চলতে পারি না।"

অটোরিকশাচালক রাজীব বলেন, "কিছুদিন কাজ চলে, আবার বন্ধ। বৃষ্টির সময় গাড়ি চালাতে পারি না। সরকারের কাছে আবেদন, সেতুটি দ্রুত শেষ করে দিক।"

এলজিইডির ধামরাই উপজেলা প্রকৌশলী মো. মিনারুল ইসলাম বলেন, "সেতুটি আগে একবার টেন্ডার হয়েছিল, কিন্তু ঠিকাদার কাজ শেষ না করায় তা বাতিল করা হয়। নতুন ঠিকাদার কাজ করছে। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার চুক্তি রয়েছে। ইতোমধ্যে ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।"

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার