ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ২:১৩

জুলাই গণ-অভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে “জুলাই স্মৃতি উদযাপন” সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে কুতুবদিয়ায়।

রবিবার (১৩ জুলাই ২০২৫) বেলা ১১টায় কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সাহাদাত হোসেন।

সভায় আগামী ২৪ জুলাই ‘জুলাই স্মৃতি উদযাপন’ সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সাহাদাত হোসেন বলেন, "জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই ঐতিহাসিক দিবসকে যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"

সভায় আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তচিন্তার আলোচনাসভা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনী এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জুলাই কুতুবদিয়ায় সংগঠিত ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ছিল জনগণের অধিকার আদায়ের এক জ্বলন্ত প্রতীক, যা দেশব্যাপী আলোড়ন তোলে।

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি