ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আনোয়ারায় ক্যান্সার আক্রান্ত সাইফুলের পাশে "স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন"


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ৩:৭

"মানুষ মানুষের জন্য, মানবতার সেবায় পরম ধর্ম"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন ক্যান্সার রোগে আক্রান্ত সাইফুলের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চুন্নাপাড়া গ্রামের সাইফুলের ঘরে এই অর্থ পৌঁছে দেন সংগঠনটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. শাকিল, মো. ফয়সাল কবির, সদস্য সচিব মো. তানভীরুল আলম ও সিনিয়র সদস্য মো. হানিফ

সংগঠনের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম বলেন, "সাইফুলের চিকিৎসায় এখনো অনেক অর্থের প্রয়োজন। আমরা সবাই মিলে যতটুকু পেরেছি করেছি, তবে সমাজের বিত্তবানদের এবং অন্যান্য মানবিক সংগঠনগুলোর প্রতি অনুরোধ, আপনারা যার যার সাধ্য অনুযায়ী সাইফুলের পাশে দাঁড়ান।" তিনি আরও বলেন, "মানবিক সহায়তার মাধ্যমে যদি একজন মানুষের জীবন রক্ষা পায়, সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।"

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার