ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

শ্রীপুরে চার হাজার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ৩:৯

গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ করা হয়। এর পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আম্রপালি ও কাটিমন জাতের ৪ হাজার আম গাছের চারা বিতরণ করা হয়।

আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়ার সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন বিএনপি'র কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোতালেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল মেহমান সুইটস অ্যান্ড কৃষক সরিষার তৈল। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। এই কর্মসূচিকে শ্রীপুরের পরিবেশ উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন