বিএনপির বিরুদ্ধে ফেসবুক পোস্টে ছাত্র আন্দোলনের কর্মীকে মারধরের অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় ফেসবুকে বিএনপি নিয়ে একটি পোস্ট দেওয়ার জেরে মারুফ সিয়াম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে মারধর করে থানায় সোপর্দ করার অভিযোগ উঠেছে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটে শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় স্বরূপকাঠি ফেরিঘাট এলাকায়।
জানা গেছে, বিএনপি সম্পর্কে একটি পোস্ট দেওয়ায় সন্ধ্যার দিকে ফেরিঘাট এলাকার একটি চায়ের দোকানে অবস্থানরত মারুফ সিয়ামকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেখানে গিয়ে মারধর করে। তারা দোকানেও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, "সে সবার পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল, কিন্তু তারপরও তাকে থানা পর্যন্ত নিয়ে যাওয়া হয়।"
ঘটনার পর আহত অবস্থায় সিয়ামকে নেছারাবাদ থানা পুলিশ হেফাজতে নেয় এবং শনিবার রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেছারাবাদ উপজেলার নেতা রাজু আহমেদ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, "সিয়াম বিএনপি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিল। এরপর স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতা তাকে মারধর করে থানায় নিয়ে যায়।"
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রনেতা বলেন, "আমরা কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ করে কটূ মন্তব্যকে সমর্থন করি না। সিয়ামের পোস্টটি যথাযথ হয়নি। তবে সেটা বিচার করার জন্য আইন আছে, প্রশাসন আছে। ব্যক্তিগতভাবে মারধর করে শাস্তি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
অন্যদিকে, এই ঘটনার বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান আহমেদ সজিব বলেন, "এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই।"
স্বরূপকাঠির একটি ফেসবুক পেজ থেকে ঘটনার কিছু ছবি পোস্ট করে দাবি করা হয়, মারুফ সিয়াম একটি অশ্লীল পোস্ট দিয়েছিলেন এবং তাকে মারধরের ঘটনা গুজব। পেজটির অ্যাডমিন দাবি করেন, "ভুক্তভোগী নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন, মারধরের অভিযোগ ভিত্তিহীন।"
তবে ওসি বনি আমিন জানান, "ছেলেটি বিএনপি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিল। এরপর স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতা তাকে ধরে থানায় নিয়ে আসে। পরে বিষয়টি উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে মীমাংসা হয়েছে।"
ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। একপক্ষ এটিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছে, অন্যদিকে আরেকপক্ষ বলছে পোস্টটি ছিল উসকানিমূলক। ঘটনাটি নিয়ে তদন্ত ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত