ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

এস্কেভেটরে আগুন

শ্রীমঙ্গল রেলওয়ের অবৈধ জমি উচ্ছেদ অভিযানে বাধা


শ্রীমঙ্গল প্রতিনিধি photo শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২১ দুপুর ১১:২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলের বেহাত জমি পুনরুউদ্ধার অভিযান পরিচালনাকালে একটি এস্কেভেটরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভানুগাছ সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে এস্কেভেটরের আগুন নিভিয়ে ফেলেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন। কারা এ আগুন লাগিয়েছে তা জানাতে পারেননি এই কর্মকর্তা। তিনি বলেন, তদন্ত করে ক্ষয়ক্ষতি জানা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভানুগাছ সড়কের উত্তর পাশের রেলের ২৮৭ শতক জমির ওপর বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা ছিল রেল বিভাগের। ওই প্রস্তুতির অংশ হিসেবে সেখানে একটি এস্কেভেটর আনা হয়। এস্কেভেটরটি রেলগেট পয়েন্টে আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত এস্কেভেটরের কেবিনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে যন্ত্রটির ড্রাইভার কেবিন ও নিচের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল জোনের সহকারী এস্টেট অফিসার বলেন, আজ ওই এলাকার রেলের প্রায় ২৮৭ শতক জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নেয়া হয়েছিল। অভিযানের কাজের জন্য এস্কেভেটরটি একটি যানবাহনে করে সেখানে নেয়া হয়েছে। আগুন লাগানোর ঘটনায় তিনি বলেন, রেলের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে পাঠানো হচ্ছে। তিনি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

উল্লেখ্য, সর্বশেষ দীর্ঘ ৩৮ বছর পর গত ২০১৯ সালের ২৭ নভেম্বর রেলের শত কোটি টাকার এই ভূমি উদ্ধার অভিযান চালায় রেল বিভাগ। শতাধিক আইনশৃঙ্খখলা বাহিনীর সহায়তায় দুটি বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে। এতে শহরের প্রভাবশালীদের দখলে থাকা ভানুগাছ সড়কের মুক্তিযোদ্ধা কৃষি নার্সারি প্রকল্প, অভিজাত রেস্টুরেন্ট, গ্যাস সিলিন্ডারের গুদাম, ফার্নিচারের শোরুম, সেলুন, চা পাতার দোকান, বাসা-বাড়ি, ভ্যারাইটিস স্টোর, ফার্মেসি, হার্ডওয়্যারের দোকান, ওয়ার্কসপ, ট্রান্সপোর্ট অফিসসহ শতাধিক পাকা স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এরপর রেল বিভাগের দেখভালের অভাবে ওই জমিতে আবারো স্থাপনা নির্মাণ শুরু করে দখলদাররা।

জামান / জামান

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি

​রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা

টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে

চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি

নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ

মানববন্ধনের পর ইসলামপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড