পটুয়াখালীতে রাতে যুবদলের উদ্যোগে মশাল মিছিল
ঢাকা মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগসহ সারাদেশে সকল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে জেলা যুবদল। শনিবার রাতে পৌর শহরের বনানী মোড়স্থ জেলা যুবদল কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাবেক সহ-সভাপতি মহাসিন রেজা ইমরুল, সাবেক সহ-সভাপতি গোলাম রাব্বানী, সাবেক সহ-সভাপতি মনজুর এলাহী শাহীন, সাবেক সহ-সভাপতি নুরুল আমিন লিটন গাজী, সাবেক পৌর যুবদলের সদস্য সচিব মো. জসীম উদ্দীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জনি, সরকারি কলেজের ছাত্রদল নেতা মেহেদী হাসান রাকিব, ইমরান, মাহফুজুর রহমান ইছা, সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন, সাবেক যুবদল সদস্য আব্দুস সালাম সরদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোকসেদুল মৃধাসহ আরও অনেক নেতাকর্মী এ মশাল মিছিলে উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা বলেন, "সারা দেশে ঘটা হত্যাকাণ্ডগুলোর সাথে যেসব অপরাধী জড়িত তারা এ রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত