ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

যশোরে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-৩


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৩-৭-২০২৫ বিকাল ৫:৩৮

যশোরে ১ কেজি ৩শ গ্রাম ওজনের ১১ পিস স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। রবিবার (১৩ জুলাই) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর বাঘারপাড়া থানার ধলগাঁ বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত ১ কেজি ৩শ ১৫ গ্রাম ওজনের ১১ টি স্বর্ণের বার ও ৩টি মোবাইল ও ১ টি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার চরচারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন, গাজীপুর জেলার পূর্ব বাগবাড়ী গ্রামের আহমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ  ও বগুড়া জেলার শেরপুর রানির হাট গ্রামের সুচিত্র লাল মন্ডল ছেলে রামপ্রসাদ মন্ডল।
আটক করা স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৯২ লক্ষ ২৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এর আগে গত ০৫ জুলাই যশোর ৪৯ ব্যাটালিয়ন (বিজিবি)-র সদস্যরা যশোর মুরাদনগর বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর অভিযান চালিয়ে ২৩ টি স্বর্ণের বার সহ দুই যুবককে আটক করে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা থেকে যশোর-চৌগাছা সীমান্তে হয়ে ০২ জন এবং ০১ জন যশোর-নাভারণ শার্শা সীমান্তে হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায়, ঢাকার তাতী বাজার এলাকা থেকে তারা চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে সীমান্ত পর্যন্ত বহন করছিলো।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,সোনা গুলো যশোরের চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলো। গোপস সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ন সহ আসামি আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বাগারপাড়া থানায় মামলা হয়েছে ও আসামিদের আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা