বড়লেখায় বৌভাতের ব্যস্ততায় বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট
মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে কানাডা প্রবাসীর বৌভাত অনুষ্ঠানে বাড়ির সবাই ব্যস্ত থাকার সুযোগে দিনেদুপুরে একটি সুরক্ষিত বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির পেছনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আলমিরা থেকে ইউএস ডলার, টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইল ফোন, ঘড়িসহ ৩০ লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি ঘটেছে রোববার (১৩ জুলাই) বেলা দেড়টা থেকে আড়াইটার দিকে পৌরশহরের পাখিয়ালায় হাজী আব্দুল আলী ট্রেড সেন্টারের স্বত্বাধিকারী শামীম আহমদের বাসভবনে।
খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ির কাজের মহিলা স্বপ্না বেগমকে জিজ্ঞাসাবাদ করেছে। ডাকাতির এই ঘটনায় রোববার বিকেলে শামীম আহমদ বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত ডাকাত দলের কাউকে শনাক্ত করা যায়নি।
উপজেলা প্রশাসন ও থানা কমপ্লেক্সের মাত্র ২/৩শ’ মিটার দূরত্বের মধ্যে দিনেদুপুরে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ভুক্তভোগীসহ এলাকাবাসী বিস্মিত। অতীতে বড়লেখায় এ ধরনের ডাকাতির কোনো ঘটনা ঘটেছে বলে কারো জানা নেই।
জানা গেছে, ব্যবসায়ী শামীম আহমদের ছেলে কানাডা প্রবাসী সাকিব আহমদের বৌভাত ছিল রোববার। আত্মীয়-স্বজনসহ বাড়ির সবাই দোতলা বাড়ির প্রতিটি রুমে তালা দিয়ে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠানে চলে যান। বেলা আড়াইটার দিকে পরিবারের কয়েকজন মহিলা বাড়ি ফিরে দেখেন পেছনের ফটকের এবং প্রতিটি রুমের দরজার তালা ভাঙা। ভেতরে আলমারির তালা ভাঙা এবং মালামাল তছনছ করা। এরপর সবাই দ্রুত বাড়িতে ছুটে আসেন।
শামীম আহমদের ভাই আমেরিকা প্রবাসী সেলিম আহমদ ভাতিজা কানাডা প্রবাসী সাকিব আহমদের বিয়েতে সপরিবারে দেশে এসেছেন। বিয়ের অনুষ্ঠান আগের দিন শেষ হলেও বৌভাত ছিল রোববার। আত্মীয়-স্বজনে বাড়ি ভর্তি ছিল। দুপুরে সবাই বাড়িতে তালা দিয়ে বৌভাত অনুষ্ঠানে চলে যান। এই সুযোগে ডাকাত চক্র বিল্ডিংয়ের পেছন দিক দিয়ে প্রবেশ করে। শামীম আহমদের চাচাতো ভাই মিজানুর রহমান খছরু জানান, প্রাথমিক হিসাবে দেখা গেছে, ডাকাতরা নগদ ৩ লাখ ১০ হাজার টাকা, ৫০০ ইউএস ডলার, ১৫ থেকে ২০ ভরি স্বর্ণালংকার, দামি হাতঘড়ি, ৫টি মোবাইল ফোনসেটসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। দোতলা বিল্ডিংয়ের নিচের তিন রুম ও উপরের তিন রুমে ডাকাতরা হানা দিয়েছে। ৫টি রুমের প্রত্যেকটি স্টিল ও কাঠের আলমিরা ভেঙে তছনছ করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। একটি রুমের ভেতরের আলমারির তালা ভাঙতে পারেনি ডাকাতরা, এজন্য ওই রুমের টাকা ও স্বর্ণালংকারসহ মালামালগুলো রক্ষা পেয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা সোমবার দুপুরে জানান, "এ ঘটনায় বাড়ির কাজের মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত চক্রকে গ্রেপ্তারের জন্য ডিজিটাল পদ্ধতির সাহায্যে পুলিশের একটি বিশেষ দল রোববার রাত থেকে অভিযান শুরু করেছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত চক্রকে আটক করতে সক্ষম হবেন।"
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের
নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা
ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা
যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক
মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ