ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:১৮

গাজীপুরের শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা সুলতানা রুম্পার সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম

আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (মা ও শিশু) ডা. সাদিয়া ফারুক এবং মেডিকেল অফিসার (মা ও শিশু) ডা. মাখরুজা আক্তার। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

এ বছর শ্রীপুর উপজেলা ও গাজীপুর জেলা পর্যায়ে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মকবুল হোসাইন। উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তানিয়া আক্তার। উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে তেলিহাটি ইউনিয়ন পরিষদ। উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে বরমি মা ও শিশু কল্যাণ কেন্দ্র।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন রাজাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মিনারা খাতুন, এবং উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২/গ ইউনিটে কর্মরত হাসিনা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মায়ামনি, রেজাউল করিম, হোসনেয়ারা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইলিয়াছ কামাল, জাকারিয়া আকন্দ, ইয়াছিন আরাফাত, সাকিব হাসান, জাকির হোসেন সহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন