যমুনা ব্যাংক ও ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
যমুনা ব্যাংক পিএলসি এবং ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে ইউনিভার্সাল পেনশন স্কিম (UPS)-এর আওতায় বিভিন্ন স্কিমের কিস্তি সংগ্রহ, ও হিসাব ব্যবস্থাপনা সহজতর ও গতিশীল করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
আজ, ১৪ জুলাই ২০২৫, অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যমুনা ব্যাংক পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং ন্যাশনাল পেনশন অথরিটির নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ মোহিউদ্দিন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে MoU–তে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের সচিব ডঃ মোঃ খায়রুজ্জামান মজুমদার। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের ফলে, যমুনা ব্যাংক তার দেশব্যাপী শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইউনিভার্সাল পেনশন স্কিমের গ্রাহকদের কাছ থেকে পেনশন কিস্তি সংগ্রহ করবে। এই উদ্যোগের মাধ্যমে দেশের নাগরিকদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও টেকসই পেনশন ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর অচিরেই যমুনা ব্যাংক পেনশন কিস্তি সংগ্রহ কার্যক্রম শুরু করবে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন