ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মাফিয়া দুর্নীতি সিস্টেমের বদল ঘটাতে হবেঃ নাহিদ ইসলাম


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৬:৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম বলেছেন, শত্রু বাংলাদেশের ভেতরে নয়, বাইরে রয়েছে এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু দুর্বল করে রাখার জন্য সকলের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ায় তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ তৈরি করে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তিনি বলেন, মানুষের সমর্থন নিয়ে এই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি বাংলাদেশে মুজিববাদী সংবিধানকে টিকিয়ে রাখতে চাইছে এবং তারা এখন সন্ত্রাসী চাঁদাবাজে পরিণত হয়ে মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ১৪তম দিনে সোমবার দুপুরে পটুয়াখালীতে পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা যে মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের বদল ঘটাতে চেয়েছিল, সেই সিস্টেম কখনোই চায় না অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক বা রাজনৈতিকভাবে টিকে থাকুক। অভ্যুত্থানের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে, যা অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে। তিনি এদের প্রতিহত করার জন্য জনসাধারণকে আহ্বান জানান।

এর আগে পৌর শহরের নিউমার্কেট থেকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রা শুরু করেন। এনসিপি জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা এই পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি নিউমার্কেট থেকে লঞ্চঘাট, চকবাজার, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী, পৌরসভা হয়ে সার্কিট হাউজের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ। কর্মসূচিতে দলের সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে তারা জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের খোঁজ খবর নেন। পরে পটুয়াখালী জেলা দলীয় কার্যালয় উদ্বোধন শেষে পাশ্ববর্তী জেলা বরগুনার উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।

এমএসএম / এমএসএম

মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা

আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত

রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন

মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন

সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার

জুতার র‍্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা

মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড

নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান