কুতুবদিয়ায় ফেরি ও সী-ট্রাক চালুর সম্ভাব্যতা যাচাইয়ে আসছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার নৌ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের সম্ভাব্যতা যাচাইয়ে আগামীকাল ১৫ জুলাই, ২০২৫ তারিখে কুতুবদিয়া সফরে আসছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান। এই সফর দ্বীপের নৌপথে যাতায়াত এবং সম্ভাব্য ফেরি ও সী-ট্রাক সার্ভিস চালুর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র মতে, ওইদিন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুপুরের পর পেকুয়া নেভাল বেসে পৌঁছাবেন এবং মধ্যাহ্নভোজ শেষে নৌবাহিনীর একটি জাহাজে করে কুতুবদিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সফরকালে তিনি মগনামা-বড়ঘোপ রুটে সম্ভাব্য ফেরি ও সী-ট্রাক চলাচলের স্থান, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন।
চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিআইডব্লিউটিসি-এর কমার্শিয়াল পরিচালকসহ সংশ্লিষ্ট পূর্ববর্তী কমিটির সদস্যগণ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে পূর্ব নির্ধারিত সফরটি কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছিল। এবার পুনঃনির্ধারিত তারিখে তা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্থানীয়দের মতে, এই সফরের মাধ্যমে কুতুবদিয়া-সংশ্লিষ্ট দীর্ঘদিনের স্বপ্ন—একটি স্থায়ী ও নিরাপদ নৌ-পারাপার সেবা প্রতিষ্ঠার সম্ভাবনা আরও জোরালোভাবে সামনে আসবে। এর মাধ্যমে দ্বীপের বিনিয়োগ সম্ভাবনা, পর্যটন ও কর্মসংস্থান বাড়বে, যা স্মার্ট বাংলাদেশ ও নীল অর্থনীতি গঠনে সহায়ক হবে।
কুতুবদিয়ার জনগণের পক্ষ থেকে সংবাদকর্মীদের এই সফর কভার করার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে দ্বীপের এই উন্নয়ন উদ্যোগ সম্পর্কে সারাদেশ অবগত হতে পারে।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি