সীতাকুণ্ডে ৯০ হাজার নিষিদ্ধ চারা গাছ ধ্বংস করল কৃষি অধিদপ্তর
সীতাকুণ্ড উপজেলা কৃষি অধিদপ্তর নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমনি প্রজাতির ৯০ হাজার চারা গাছ ধ্বংস করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহর নেতৃত্বে সোমবার উপজেলার বিভিন্ন নার্সারিতে অভিযান চালিয়ে এসব চারা গাছ কেটে ধ্বংস করা হয়।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে গত ১৫ মে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরই প্রেক্ষিতে দেশব্যাপী আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারি ব্যক্তি মালিকানাধীন নার্সারি মালিকদের ক্ষতিপূরণ সহায়তা পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় উপজেলা জুড়ে নার্সারিগুলোতে অভিযান চালিয়ে ক্ষতিকর এই গাছ ধ্বংস করা হয়।
কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, সারাদেশের ন্যায় সীতাকুণ্ডেও দশটি নার্সারিতে উৎপাদিত ইউক্যালিপটাস ও আকাশমনির চারা ধ্বংস করে চারা প্রতি চার টাকা হারে মোট ৯০ হাজার সাতশ চারার ক্ষতিপূরণ প্রদান করা হয়। এছাড়া নার্সারি মালিকদের নিকট থেকে ভবিষ্যতে আর ইউক্যালিপটাস ও আকাশমনির চারা উৎপাদন ও বিপণন করবেন না মর্মে অঙ্গীকারনামা নেওয়া হয়।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান