গাজীপুরে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
গাজীপুরে নিখোঁজের পাঁচ দিনের মাথায় নাবিলা কানিজ নাবা (৬) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরীর ধীরাশ্রম এলাকার বাড়ির পেছন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাবিলা ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী নাসির মিয়া এবং খাদিজা বেগম দম্পতির মেয়ে এবং তাদের প্রথম সন্তান। তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামী প্রবাসে থাকায় দুই মেয়েকে নিয়ে গাজীপুরের ধীরাশ্রমের একটি বাসায় থাকতেন খাদিজা বেগম। গত ৯ জুলাই নাবা পাশের বাড়িতে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। তখন তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়েছিল।
সোমবার বাড়ির পাশে বস্তাবন্দি একটি বস্তু পড়ে থাকতে দেখেন নাবিলার চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাত-মুখ বাঁধা অবস্থায় ভাতিজির মরদেহ দেখতে পান তিনি।
নিহতের মা খাদিজা বেগম বলছেন, "নাবিলার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করেছিলাম, পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছিলাম। কিন্তু তার কোনো খবর পাইনি। বীভৎস অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। আমাদের ধারণা, প্রতিবেশী কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।"
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, "শিশুটিকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মা খাদিজা বেগম বাদী হয়ে মঙ্গলবার সকালে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’