ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

যশোরে ৮টি স্বর্ণের বারসহ বেনাপোলের দুই পাচারকারী আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ৪:৪৬

যশোরে ১ কেজি ৯৭০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার (১৫ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন তারাগঞ্জ বাসস্ট্যান্ডের রাস্তার ওপর থেকে তাদের আটক করে। আটক দু'জনের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন ঘীবা সীমান্তে বলে জানা গেছে।

আটককৃতরা হলেন: যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন ঘীবা দক্ষিণ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৭) এবং একই গ্রামের শাহাজান আলীর ছেলে মহিনুর রহমান।

এ সময় তাদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১ কেজি ৯৭০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার আটক করা হয়। এছাড়াও ৩টি মোবাইল ও ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো ঘীবা সীমান্তে নিয়ে যাচ্ছিল।

আটক করা স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৪১ লক্ষ ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এর আগে গত দুই দিন আগে ১৩ জুলাই যশোর ৪৯ ব্যাটালিয়ন (বিজিবি)-এর সদস্যরা বাঘারপাড়া থানার ধলগাঁ বাসস্ট্যান্ড রাস্তার ওপর অভিযান চালিয়ে ১১টি স্বর্ণের বার সহ তিন যুবককে আটক করে।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা থেকে যশোর-বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরও জানায়, ঢাকার সদরঘাট এলাকা থেকে তারা চোরাকারবারীদের নিকট থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে সীমান্ত পর্যন্ত বহন করছিল। এছাড়া সীমান্তের কারা এই স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত এবং কীভাবে ভারতে পাচার হয় সে ব্যাপারেও তথ্য সংগ্রহ করেছে বিজিবি।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক স্বর্ণগুলো যশোরের বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণ সহ দুই আসামি আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি