ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ব্রিতে কর্মশালা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৫-৭-২০২৫ বিকাল ৫:৩৫

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) "স্পেইশল ডিস্ট্রিবিউশন এন্ড ম্যাপিং অফ টোটাল এভেইলবল ফসফরাস ইন লং-টার্ম ফসফেট ফার্টিলাইজড সয়েন্স অফ বাংলাদেশ" শীর্ষক প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) গাজীপুরের সদর দপ্তরে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্টিংগুইশড লরিয়েট প্রফেসর ও ম্যানেজিং ডিরেক্টর, সিআরসি ফর কনটামিনেশন অ্যাসেসমেন্ট এন্ড রেমিডিয়েশন অফ দ্যা এনভায়রনমেন্ট (সিআরসি কেয়ার), অস্ট্রেলিয়ার ড. রবি নাইডু। স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সাজিদুর রহমান।

কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এবং কো-অপারেটিভ রিসার্চ সেন্টার ফর কনটামিনেশন অ্যাসেসমেন্ট এন্ড রেমিডিয়েশন অফ দ্যা এনভায়রনমেন্ট (সিআরসি কেয়ার), ইউনিভার্সিটি অফ নিউক্যাসেল, অস্ট্রেলিয়া।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা