তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বাউবি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান - বাউবি উপাচার্য
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেছেন, "সমাজের সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আপনারা শিক্ষিত হয়ে নিজের অধিকার আদায় করবেন, এটা আমরা চাই। আপনাদেরকে শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্তকরণে বাউবি সকল সুযোগ সুবিধা দেবে। চাকুরীর জন্য বাউবি নিয়োগ নীতিমালা শিথিল করা যায় কী না, তা ভবিষ্যৎ বিবেচনায় রাখতে চাই।"
আজ মঙ্গলবার (১৫ জুলাই, ২০২৫) বাউবির বিভিন্ন শিক্ষা প্রোগ্রামের আওতায় গঠিত বিশেষ কমিটির আয়োজনে "তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্তকরণ এবং রাষ্ট্র ও সমাজের মূলধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের করণীয়" শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। গাজীপুর মূল ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠিত সকাল ১১টায় এ কর্মশালার সভাপতিত্ব করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস।
প্রধান অতিথি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরও বলেন, "তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে উচ্চশিক্ষার সুযোগ অবারিত করা অত্যন্ত জরুরি। বাউবি এই জনগোষ্ঠীর জন্য একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। বক্তারা বলেন, শিক্ষার আলো সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তার নামের মতোই সর্বস্তরের মানুষের জন্য শিক্ষা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
এ সময় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতিনিধিরা নিজেদের যাপিত জীবনের দুঃখ, কষ্ট ও নির্যাতনের নানা চিত্র তুলে ধরেন। তানিশা ইয়াসমিন চৈতি বলেন, "আমি জন্মের পর থেকে যেন অভিশপ্ত। একজন মানুষ হিসেবে কখনোই মূল্যায়িত হইনি। পরিবারের প্রতিবন্ধী শিশুকেও বাবা-মায়েরা যত্ন নেন কিন্তু হিজড়া সন্তানের ক্ষেত্রে ঠিক উল্টোটি হয়। স্কুল থেকে আমাকে বিদায় নিতে হলো ১১ বছর বয়সে। ১৪ বছর বয়সে ছাড়লাম পরিবার। ভাইবোনদের মায়া, বাবা-মায়ের স্নেহ ভালবাসা ত্যাগ করে এক রাতের আঁধারে বেরিয়ে পড়ি অজানা ঠিকানায়।"
প্রিয়া হিজড়া বলেন, "বাসায় অবজ্ঞা, প্রতিবেশীদের বুলিং, অপমান, পথে-ঘাটে বঞ্চনা, নিরাপত্তাহীনতার ঝুঁকি সব কাঁধে নিয়ে চলে আমাদের জীবন। এই জনগোষ্ঠীর প্রায় সকলেরই প্রারম্ভিক জীবনের গল্প একই রকম।"
কর্মশালায় এভাবেই নিজেদের দুঃসহ জীবনের চড়াই উৎরাইয়ের নানা অলিগলির গল্প বললেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতিনিধি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীবৃন্দ।
এতে আরও উপস্থিত ছিলেন বাউবির রেজিস্ট্রার, ডিন, পরিচালক, আঞ্চলিক পরিচালক সহ অন্যান্য বিভাগের কর্মকর্তা এবং তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে কাজ করা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, বিভিন্ন এনজিও'র ঊর্ধ্বতন কর্মকর্তা ও গবেষকবৃন্দ। কর্মশালায় অংশগ্রহণকারীরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বিশেষ শিক্ষা উপকরণ, নমনীয় ভর্তি প্রক্রিয়া এবং মানবিক সহায়তা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। কর্মশালার আলোচ্য বিষয়সমূহ ভবিষ্যতে নীতিনির্ধারণী পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে কাজ করা গবেষকদের পক্ষ থেকে পার্টিসিপেটরি অ্যাডভান্সমেন্ট সোশ্যাল সার্ভিস-পাশ, রংপুর এর নির্বাহী পরিচালক ও গবেষক কে এম আলী সম্রাট ‘লোঁককথা, পুঁথি সাহিত্য ও হিজড়া জনগোষ্ঠীর ওপর’ রচিত কয়েকটি গ্রন্থ উপাচার্যকে উপহার হিসেবে প্রদান করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ