তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ
বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নুর নেতৃত্বে নগরীর বাসস্ট্যান্ড শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শিববাড়ি মোড় হয়ে সদর মেট্রো থানা রোডের মুক্তমঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই বিক্ষোভ মিছিল শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগানে শহরের সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল শেষে সমাবেশে হান্নান মিয়া হান্নু বলেন, "দৃশ্য ও অদৃশ্য দেশ বিরোধী শক্তির ইন্ধনে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এদেশের আপামর জনগণ অচিরেই এর জবাব রাজপথে ও ধানের শীষে ভোটের মাধ্যমে দেবে। তারেক রহমান এই দেশের গণতন্ত্রের শেষ আশার প্রতীক। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতিকে ধোঁকা দেওয়া যাবে না। আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদ এবং জনগণকে ভুলভাল বোঝানোর অপচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক মো: নাজমুল খন্দকার সুমন, কাউলতিয়া মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল সরকার, গাজীপুর সদর মেট্রো থানা শ্রমিক দলের আহ্বায়ক হাজী লিয়াকত হোসেন, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মামুন বেপারী, গাজীপুর মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম সাদ্দাম, গাজীপুর সদর মেট্রো থানা তাঁতী দলের আহ্বায়ক শহিদুল আপন, শ্রমিক দলের আলমগীর হোসেন, ছাত্রদলের তানজিম সোহেল প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ